বিএনপির বিদ্রোহী প্রার্থী মিল্টনসহ ১০ অনুসারীকে হাতুড়িপেটা

মাদারীপুর প্রতিনিধি:
বিএনপির বিদ্রোহী প্রার্থী মিল্টনসহ ১০ অনুসারীকে হাতুড়িপেটা। মাদারীপুর-২ (সদর একাংশ ও রাজৈর উপজেলা) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর গণসংযোগে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিল্টন বৈদ্যসহ তার অন্তত ১০ কর্মীকে হাতুড়িপেটা করা হয়। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সদর উপজেলার কালীর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত বেল্লাল মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নির্বাচনি এলাকায় দুই প্রার্থীর অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শিরোনাম