রফতানি বাজার হারানোর পথে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
রফতানি বাজার হারানোর পথে বাংলাদেশ। শুল্ক ব্যবধান বাংলাদেশের রফতানি ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্য বলছে— এশিয়ার রফতানিনির্ভর দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে মধ্যম ঝুঁকির স্তরে। কিন্তু তৈরি পোশাকনির্ভর অর্থনীতির জন্য এই অবস্থান মোটেও স্বস্তির নয়— বরং এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত।

প্রাপ্ত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের ওপর পাল্টা শুল্ক ব্যবধান সর্বোচ্চ ৩৪ শতাংশ। দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি ও শিল্প খাতে আধিপত্য বিস্তার এবং কৌশলগত দ্বন্দ্বেরই প্রতিফলন এটি। তবে চীনের এই চাপ পরোক্ষভাবে অন্য দেশগুলোর জন্যও নতুন প্রতিযোগিতা তৈরি করছে।

শিরোনাম