জামায়াত নেতার নির্দেশে তৈরি করা হয় ভোটের সিল: আদালতকে প্রেস-মালিক

লক্ষ্মীপুর প্রতিনিধি:
জামায়াত নেতার নির্দেশে তৈরি করা হয় ভোটের সিল। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতার নির্দেশে সিলগুলো তৈরি করেছেন বলে জানান। বুধবার বিকালে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তি দেওয়া আসামির নাম সোহেল রানা (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী। মঙ্গলবার বিকালে শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মোবাইল ফোনসহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

শিরোনাম