ভোটের পরিবেশ না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী
বগুড়া প্রতিনিধি:
ভোটের পরিবেশ না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী। আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান। চিঠিটি তার কর্মী সমর্থকদের মাধ্যমে প্রকাশ করা হয়।
চিঠিতে জিন্নাহ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে শিবগঞ্জে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। তার বিরুদ্ধে এবং তার দলের নেতাকর্মীদের নামে একাধিক মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মধ্যে রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।