নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত হলো ৫ জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত হলো ৫ জন। কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতদের দুই রোহিঙ্গা। তারা হলেন, আলী খালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪ এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত অপর তিন জন হলেন– হ্নীলা আলী খালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮), নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

শিরোনাম