নিজস্ব প্রতিবেদক:
জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে, তাদের ভোট দেওয়া জায়েজ হবে না। জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘জায়েজ’ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বোখারি শরিফ খতম উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার কথাও বলেন তিনি।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমি ইলেকশন বুঝি না, এটা (ইলেকশন) একটি জিহাদ। এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ ধ্বংস করবে। জামায়াতে ইসলাম এটা প্রকৃত ইসলাম নয়; তাদের ইসলামের সঙ্গে মদিনার ইসলামের কোনও সম্পর্ক নেই, তারা মওদুদীর ইসলাম প্রচার করে।’