গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হ*ত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি:
যুবককে কুপিয়ে হ*ত্যা। গোপালগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম সুফিয়ান চৌধুরী (২০)।

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় সুফিয়ানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান। পরে তিনি চিৎকার করে আরও লোকজন জড়ো করে মারাত্মক আহত অবস্থায় সুফিয়ান চৌধুরীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম