মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোলাগুলি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোলাগুলি। মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে বিএনপি প্রার্থী ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় নির্বাচনি প্রচারণায় গেলে ধানের শীষের সমর্থক মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ওজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।