চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে কী ষড়যন্ত্র হচ্ছে, সংকট কত গভীরে

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে কী ষড়যন্ত্র হচ্ছে, সংকট কত গভীরে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি-রফতানির প্রায় ৯২ শতাংশ যে বন্দর দিয়ে হয়, সেই বন্দরের কার্যক্রম যখন দিনের পর দিন স্থবির হয়ে পড়ে, তখন তার অভিঘাত শুধু বন্দর চত্বরেই সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে শিল্পকারখানা, রফতানি আদেশ, বৈদেশিক মুদ্রা আয় এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার জীবনযাত্রায়।

ছয় দিনের টানা কর্মবিরতির পর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও চট্টগ্রাম বন্দর এখনও স্বাভাবিক হয়নি। বরং আন্দোলন, প্রশাসনিক সিদ্ধান্ত ও পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে সংকট নতুন করে আরও ঘনীভূত হচ্ছে। বন্দরের ভেতরে ও বাইরে কনটেইনারের পাহাড়, বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের দীর্ঘ সারি এবং শ্রমিক-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়া ক্ষোভ, সব মিলিয়ে দেশের প্রধান সমুদ্রবন্দর এখন গভীর অনিশ্চয়তার মধ্যে।

শিরোনাম