সিংগাইরে আঠালিয়া ও জায়গীরের দুই ইয়াবা সম্রাটকে ছেড়ে দিয়েছে পুলিশ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের আঠালিয়া ও জায়গীর গ্রামের দুই ইয়াবা সম্রাটকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে,সম্প্রতি আঠালিয়া গ্রামের সিরাজের পুত্র ইয়াবা সম্রাট রিপন ও জায়গীর গ্রামের কালা রবিউলকে আঠালিয়া কবরস্থানের নিকট থেকে পুলিশ আটক করে। আটক করার পর পুলিশ ঐ দুই ইয়াবা সম্রাটকে খালের উপর ব্রীজের পূর্ব পাশের রাস্তায় নিয়ে আসলে ঐ দুই মাদক সম্রাট তাদের কাছে থাকা ইয়াবা পাশের জলাশয়ে ফেলে দেয়। পানিতে অনেক খোঁজাখুঁজি করেও সেসব ইয়াবা আর পাওয়া যায়নি।এরপর পুলিশ এদের থানায় নিয়ে গেলে তাদের ছেড়ে দেয়া হয়।পুলিশ জানায়,রিকভারী না পাওয়ার কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

শিরোনাম