পায়রা বন্দরে ফোর লেন সেতু ভেঙে নদীতে, নিহত- ১, আহত- ১০

পটুয়াখালী প্রতিনিধি:
বন্দরে ফোর লেন সেতু ভেঙে নদীতে, নিহত- ১, আহত- ১০। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোর লেন সেতুর লোহার শাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সকাল ১১টায় সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাসেল কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

শিরোনাম