ব্যবসায়ীকে গুলি করে হ*ত্যা

নরসিংদী প্রতিনিধি:
গুলি করে হত্যানরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার)।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। গাজিপুরা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবির চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শিরোনাম