শিবালয়ে দুর্নীতির মামলায় প্রধান শিক্ষক মতিন কারাগারে

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
দুর্নীতির মামলায় প্রধান শিক্ষক মতিন কারাগারে। মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে ‘অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের’ বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন খানকে আটক করে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দুর্নীতি এবং অভিযোগকারীদের প্রাণনাশের হুমকি প্রদানের মামলায় গত ৩ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাঁকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মো. আব্দুল মতিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছারিতা ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমানিত হওয়ায় তৎকালীন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন। বরখাস্ত হওয়ার পর মতিন খান ক্ষিপ্ত হয়ে তথ্য প্রদানকারী শিক্ষার্থী, শিক্ষক এবং তদন্ত কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাফিজুর রহমান খান বাদী হয়ে গত ২৫ জুন ২০২৫ তারিখে মানিকগঞ্জ বিজ্ঞ আদলতে একটি মামলা (সি.আর মামলা নং-১৫১) দায়ের করেন। সেই মামলায় হাজিরা দিতে গেলেই তাঁকে কারাগারে পাঠানো হয়।

শিরোনাম