হাদির ‘ভুয়া’বোন সেজে নাহিদের পক্ষে ভোট চাইলেন এক নারী

সংবাদ জমিন রিপোর্ট:
হাদির ‘ভুয়া’বোন সেজে নাহিদের পক্ষে ভোট চাইলেন এক নারী। ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১-দলীয় নির্বাচনি জোটের এক সমাবেশে শহীদ ওসমান হাদির বোন পরিচয়ে এক নারীর বক্তব্য দেওয়া নিয়ে রহস্য ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শবনম খাদিজা নামের ওই নারী জনসভায় নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেও শহীদ হাদির পরিবার দাবি করেছে—ওই নারী তাদের পরিবারের কেউ নন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত ওই নির্বাচনি সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। সেখানে শবনম খাদিজা নিজেকে ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দিয়ে আবেগঘন বক্তব্য দেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

শিরোনাম