নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থীর গাড়ীতে হামলা ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলি

নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির প্রার্থীর গাড়ীতে হামলা ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলি। নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী কাজী মো. মফিজুর রহমানের গাড়িতে হামলা ও গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে এবং সাড়ে ৭টায় পৌর এলাকায় জয়নুল আবদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ তোলেন দুই প্রার্থী। তবে এতে গাড়িতে থাকা প্রার্থী কাজী মফিজুর কিংবা বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক কেউই আহত হননি।

শিরোনাম