টেকনাফে ৫ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
৫ লাখ ইয়াবা উদ্ধার। মিয়ানমার থেকে বাংলাদেশে আনার সময় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া খালে যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। বেলা ২টার দিকে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

শিরোনাম