বিএনপি প্রার্থীর জনসভায় মিছিল নিয়ে আসার পথে প্রাণ গেলো বিএনপি নেতার

সিলেট প্রতিনিধি:
জনসভায় মিছিল নিয়ে আসার পথে প্রাণ গেলো বিএনপি নেতার। সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি জনসভায় মিছিল নিয়ে আসার পথে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে- তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিরোনাম