জাপা প্রার্থীকে আটকে হেনস্তার ঘটনায় এনসিপির ২ কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা

রংপুর প্রতিনিধি:
জাপা প্রার্থীকে আটকে হেনস্তার ঘটনায় এনসিপির ২ কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা। মব’ তৈরি করে হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের সরেয়ার তৈল বাজার এলাকায়। এ ঘটনায় দুই জনকে মোটরসাইকেলসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

জাপা প্রার্থী এ ঘটনার জন্য এনসিপিকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শিরোনাম