কৃষক দল নেতার বিরুদ্ধে ভোটারদের রগ কাটার হুমকিতে থানায় ৩২টি অভিযোগ

পাবনা প্রতিনিধিঃ
কৃষক দল নেতার বিরুদ্ধে ভোটারদের রগ কাটার হুমকি,থানায় ৩২টি অভিযোগ। পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরাঞ্চল এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা ওরফে মক্কেল কসাইয়ের বিরুদ্ধে থানায় ৩২টি লিখিত অভিযোগ জমা পড়েছে। যেখানে রয়েছে ভোটারদের রগ কেটে দেওয়ার প্রকাশ্যে হুমকি, জামায়াত প্রার্থীর ওপর হামলা এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে জমি দখল, চাঁদাবাজি, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ।

এত অভিযোগ জমা পড়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। এজন্য সাধারণ মানুষ ও ভোটাররা এখন নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে আছেন।

শিরোনাম