বরগুনায় জামায়াত নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

বরগুনা প্রতিনিধি:
জামায়াত নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বরগুনার পাথরঘাটায় হামলা চালিয়ে জামায়াতের এক নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তার দুই পায়ে গুরুতর জখম হয়েছে। এ সময় তার বাঁ হাত ও মাথায় আঘাত করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসার কাছে বয়ার খুঁটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত মাহফুজুর রহমান উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে আমির ও কাঁঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান।

শিরোনাম