নির্বাচনী দায়িত্বে শুধু রাবার বুলেট ব্যবহার করবে পুলিশ: ডিআইজি রেজাউল
যশোর প্রতিনিধি:
নির্বাচনী দায়িত্বে শুধু রাবার বুলেট ব্যবহার করবে পুলিশ। এবার জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধুমাত্র রাবার বুলেট ব্যবহার করবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের পুলিশ সুপাররের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শটগানে সাধারণত দুই ধরনের বুলেট ব্যবহার করা হয়। একটি রাবার বুলেট, অপরটি মেটাল। মেটাল বুলেট ব্যবহারে মানুষের শরীরে বিদ্ধ হলে আক্রান্ত বেশি হয়। কোনও মানুষকে আক্রান্ত করা আমাদের লক্ষ্য নয়। কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আগে দুই রকমের বুলেটই ব্যবহার করা হতো। এবার টোটালি মেটাল বুলেট ব্যবহার করা হবে না। আমরা মেটাল বুলেট ইস্যু করিনি। ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য এবার শুধুমাত্র রাবার বুলেট ইস্যু করা হয়েছে। রাবার বুলেটও যেন আমাদের ব্যবহার করতে না হয়, সেই দোয়া করবেন। তারপরও যদি কোনও কেন্দ্র আক্রান্ত, ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটাররা আক্রান্ত হন, তখন সিআরপিসি ও বিআরবি বিধিবিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’