পঞ্চগড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ,আহত-৬

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
বিএনপি-জামায়াত সংঘর্ষ,আহত-৬। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলেন জামায়াতের নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল ইসলামসহ নেতাকর্মীরা আহত হন। তাদের মধ্যে চার জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শিরোনাম