বগুড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৩

বগুড়া প্রতিনিধি:
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৩। বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের তিন জন আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার বিকালে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে মারামারিতে ২-৩ জন আহত হওয়ার কথা শুনেছেন। এ ঘটনায় কোনও পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম