ঢাকা-৮ আসনে কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

সংবাদ জমিন রিপোর্ট:
ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল এবং নির্বাচনি কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা আব্বাস দাবি করেন, তার নির্বাচনি এলাকায় জামায়াত-শিবির এবং এনসিপির কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তার ধারণা। তিনি বলেন, “ফকিরাপুল ও আরামবাগের বিভিন্ন মেস এবং হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তারা কাল সকালে ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”

শিরোনাম