নানা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে আজ ভোট

সংবাদ জমিন রিপোর্ট:
নানা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তারপরও নানা কারণে জনমনে দেখা দেয় অনিশ্চয়তা ও উদ্বেগ। নির্বাচন হবে কিনা, কবে হবে—এমন প্রশ্ন ও সংশয় ঘিরে আলোচনা চলতে থাকে। সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাত পোহালেই ভোট দেবেন দেশের মানুষ। তাদের ভোটে নির্ধারিত হবে আগামী দিনের দেশের নেতৃত্ব ও রাজনৈতিক গতিপথ।

শিরোনাম