শরীয়তপুরে টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের কারাদন্ড

শরীয়তপুর প্রতিনিধি
টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের কারাদন্ড। শরীয়তপুরে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম মোস্তফা শহীদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা ১নং ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টাকাভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করার সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু কাগজপত্রসহ চার জনকে আটক করা হয়।

শিরোনাম