মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের সংঘর্ষ,আহত-৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের সংঘর্ষ,আহত-৫। মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়। আহতরা হলেন, ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০) বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত জয় ব্যাপারি বলেন, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি কারণ, নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি ডাসা দিয়ে আমাদের ওপর হামলা করে।

শিরোনাম