জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক হলেন দুই নির্বাচন কর্মকর্তা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক হলেন দুই নির্বাচন কর্মকর্তা। লক্ষ্মীপুরে দায়িত্বে থাকা অবস্থায় ভোটকেন্দ্র ত্যাগ করে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটকরা হলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং কর্মকর্তা ইকবাল হোসেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

শিরোনাম