গোপালগঞ্জ প্রতিনিধি:
৮ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ,আটক-১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে গোপালগঞ্জে আটটি ভোটকেন্দ্রে ও এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় যৌথ বাহিনী একজনকে আটক করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কেন্দ্রগুলো হলো, গোপালগঞ্জ পৌরসভার বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাই স্কুল কেন্দ্র, একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর হাই স্কুল কেন্দ্র, ঘোষেরচর বাগানবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র।