নির্বাচন আগের সরকারের মত অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ

সংবাদ জমিন রিপোর্ট:
নির্বাচন আগের সরকারের মত অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্টের আগের সময়ের মতোই এক অনিশ্চিত ও শঙ্কাজনক পরিস্থিতির মধ্যে দেশ রয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, “৫ আগস্টের আগে আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, এখনও প্রায় একই অবস্থার মুখোমুখি হচ্ছি। তখন যেমন শঙ্কা ছিল, মিডিয়ায় কথা বললে তা প্রচার হবে কিনা, কোথাও অনিয়ম, হামলা বা গুলি করে হত্যার ঘটনা ঘটলেও তা সংবাদমাধ্যমে আসবে কিনা, এখনও তেমন একটি বাস্তবতা আমরা দেখছি।”

শিরোনাম