ব্যালট ছিনতাই করে জাল ভোট, বিএনপি সমর্থকের ৩ বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি:
ব্যালট ছিনতাই করে জাল ভোট, বিএনপি সমর্থকের ৩ বছরের কারাদণ্ড। শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই এবং জালভোট দেওয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো. মাসুদকে আটক করে এবং তিনটি ব্যালট বই উদ্ধার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

শিরোনাম