ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা

বিনোদন রিপোর্ট:
অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের পর বাসায় ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’খ্যাত এ অভিনেতা। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শিরোনাম