মানিকগঞ্জ-২ আসনে আবারো বিপুল ভোটে বিজয়ী মঈনুল ইসলাম খান শান্ত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনে আবারো বিপুল ভোটে বেসরকারিভারে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। ১৮৫ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ১,৭৪,৮৯২ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮১,৩২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৯৩,৫৬৯ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন ইঞ্জি. মঈনুল ইসলাম খান। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শিরোনাম