জয়ী হলেন ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী লুনা

সিলেট প্রতিনিধি:
জয়ী হলেন ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী লুনা। সিলেট বিভাগে প্রথম নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে তিনি সবমিলিয়ে ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত রেজাল্ট শিট থেকে এ তথ্য জানা গেছে।

শিরোনাম