নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে আহত হলো ১৩ জন

ঝিনাইদহ প্রতিনিধি:
নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে আহত হলো ১৩ জন। ঝিনাইদহে নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সহিংসতায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে এসব হামলা ও পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের বাজার রোডে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় খোকন, ইভন ও জাবেদ আলী নামে তিন বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে। আহত জবেদ আলীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জবেদ আলী কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

শিরোনাম