স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যা। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক হামলায় নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আধারা ইউনিয়নের নায়েব চর আবদুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন (৩০) নায়েব চর আবদুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে আহত করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধ এবং নির্বাচনি দ্বন্দ্বের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’

শিরোনাম