ক্যাম্পাসে রাজাকারবিরোধী গান বাজালেন বামপন্থি শিক্ষার্থীরা

সংবাদ জমিন রিপোর্ট:
ক্যাম্পাসে রাজাকারবিরোধী গান বাজালেন বামপন্থি শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বামপন্থি শিক্ষার্থীদের একাংশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গান বাজনা করেছে। পিকআপ ভ্যানে বক্স বসিয়ে সেগুলোতে গান বাজিয়ে ঢাবি ক্যাম্পাস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেছে তারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা এ আয়োজন শুরু করে। এরপর তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ক্যাম্পাসের আশপাশের এলাকাও প্রদক্ষিণ করে। আর সন্ধ্যার দিকে তারা টিএসসিতে অবস্থান নেন। সেখানে তারা গানের সঙ্গে নাচেও। শিক্ষার্থীরা এ সময় মূলত প্রিন্স মাহমুদের ‘রাজাকার আল-বদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে’ ও বিভিন্ন প্যারোডি গান বাজায়।

শিরোনাম