নোয়াখালী প্রতিনিধি:
পিতা-পুত্রের ভোট যুদ্ধ,পিতা হারালেন জামানত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারান। তার ছেলে হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনও প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের জামানতও বাজেয়াপ্ত করা হবে।