এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংবাদ জমিন রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী মঙ্গলবা (১৭ ফেব্রুয়ারি)। এদিন বিকালে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। জানা গেছে, সোমবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শিরোনাম