ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২০

হবিগঞ্জ প্রতিনিধি:
ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২০। হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে এ বিরোধ দুই পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

শিরোনাম