খুলনায় আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, পরে ভাঙচুর

খুলনা প্রতিনিধি:
আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, পরে ভাঙচুর। ১৮ মাস পর খুলনায় দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এ সময় জয় বাংলা স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর ও অপসারণ করেছেন।

রবিবার দুপুরে খুলনা সদর থানার শহীদ হাদিস পার্কের সামনে শঙ্খ মার্কেটে সংগঠনটির মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিরোনাম