ব্রিটিশ প্রধানমন্ত্রীদের চেয়েও মেয়াদ বেশি যে বিড়ালের!

সংবাদ জমিন ডেস্ক:
যুক্তরাজ্যে ১০ নং ডাউনিং স্ট্রিটের বারান্দা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাঝে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে উঠেছেন একটি বিড়াল, যার নাম ল্যারি। বিড়ালটি ১৫ বছর ধরে ব্রিটিশ সরকারের চিফ মাউজার বা প্রধান ইঁদুর দমনকারী বিড়াল হিসেবে দায়িত্ব পালন করছে। মার্কিন সংবাদসংস্থা এপি নিউজ এ তথ্য জানিয়েছে। মাঝেমাঝেই ১০ নং ডাউনিং স্ট্রিটের রাস্তায় ল্যারিকে শুয়ে থেকে আয়েশ করতে দেখা যায়। ছবি: এপ। মাঝেমাঝেই ১০ নং ডাউনিং স্ট্রিটের রাস্তায় ল্যারিকে শুয়ে থেকে আয়েশ করতে দেখা যায়। ছবি: এপি

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে লন্ডনের বিখ্যাত পশু আশ্রয় প্রদানকারী প্রতিষ্ঠান ব্যাটারসী ডগস এন্ড ক্যাটস হোম থেকে ল্যারিকে দত্তক নেওয়া হয় এবং এরপর থেকে তিনি ১০ নম্বর ব্যাঙ্গালোর প্রধান মন্ত্রীর সরকারি বাসভবনের অফিসের ইঁদুর দমনকারী হিসেবে কাজ করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ল্যারি কেবল ইঁদুর ধরতে নয়, বরং বিভিন্ন প্রধানমন্ত্রীদের সময়েও ডাউনিং স্ট্রীট-এর সামনে সাংবাদিকদের ক্যামেরার দিকে তাকিয়ে উপস্থিত থাকেন কখনও আবার প্রধান অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায় তাকে।

শিরোনাম