দেড় বছর পর দলীয় কার্যালয় খুলে স্লোগান আ.লীগ নেতাকর্মীদের, পরে আগুন
দিনাজপুর প্রতিনিধি:
দেড় বছর পর দলীয় কার্যালয় খুলে স্লোগান আ.লীগ নেতাকর্মীদের, পরে আগুন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দেয়।