সংবিধান সংস্কার পরিষদ, বিএনপি শপথ না নেওয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়বে?

স্টাফ রিপোর্টার:
সংবিধান সংস্কার পরিষদ, বিএনপি শপথ না নেওয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়বে। জাতীয় সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি। অপরদিকে জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এই শপথ নিয়েছেন। বিএনপি ও ১১ দলীয় জোটের এই পক্ষে-বিপক্ষের অবস্থানকে কেন্দ্র করে জটিলতা দেখা দিয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রথমে এ বিতর্কের সূত্রপাত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মন্তব্য ঘিরে। তিনি বলেন, ‘‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। এরপর থেকেই প্রধান বিরোধী দল জামায়াত ও তাদের মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, বিএনপি জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।

শিরোনাম