ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

মানিকগঞ্জ প্রতিনিধি:
​মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রের। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে,বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আশিক(২০) নামে এক কলেজ ছাত্র।ম এ দুর্ঘটনায় আলামিন (৩২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ​নিহত আশিক নাগরপুরের কাটিগ্রামের বাসিন্দা ও একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শিরোনাম