ঢাকার বাতাসে শ্বাস নিলেই বিপদ,মাস্ক ছাড়া বাইরে যাওয়া নিরাপদ নয়

সংবাদ জমিন রিপোর্ট:
মাস্ক ছাড়া বাইরে যাওয়া নিরাপদ নয়। ঢাকার বাতাসে শ্বাস নিলেই বিপদ, মাস্ক ছাড়া বাইরে নয়। ঘনবসতিপূর্ণ শহর ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। যা সৃষ্টি করছে নাগরিকদের নানা স্বাস্থ্যঝুঁকি। এ অবস্থায় বায়ুদূষণে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা তালিকার প্রথম স্থানে উঠে আসে।

২৭৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২০২।

শিরোনাম