নাহিদ ইসলাম বললেন,নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে

সংবাদ জমিন রিপোর্ট:
নাহিদ ইসলাম বললেন,নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ কারণে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা সেটি মেনে নিয়েছেন বলে মন্তব্য নাহিদ ইসলামের।

তিনি বলেন, “গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে সেটি আমরা তা মেনে নিয়েছি। কারণ আমরা চাই জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করতে। কারণ সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে, শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।”

শিরোনাম