মানিকগঞ্জে আইনজীবির ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আইনজীবির ঝুলন্ত লাশ উদ্ধার। মানিকগঞ্জ সদর উপজেলায় ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চর বেউথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন

জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যরা বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে রাত প্রায় ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম