নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
যশোর প্রতিনিধি:
পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা। যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।