মানিকগঞ্জে গৃহবধূকে শরবতের সাথে বিষ মিষিয়ে হত্যার অভিযোগ,আটক-২

জেলা প্রতিনিধি:
গৃহবধূকে শরবতের সাথে বিষ মিষিয়ে হত্যার অভিযোগ,আটক-২। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দাম্পত্য কলহের জেরে সখিনা বেগম (৫০) নামের এক গৃহবধূকে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে স্বামী ও ওই গৃহবধূর সতীনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বড় পয়লা গ্রামে এই ঘটনা ঘটে। আটকরা হলেন, নিহত গৃহবধূর স্বামী বড় পয়লা গ্রামের সাইফুল ইসলাম এবং তার তৃতীয় স্ত্রী সাবিনা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বড় পয়লা গ্রামের সাইফুল ইসলাম তৃতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে তৃতীয় স্ত্রী সাবিনার কলহ চলে আসছিল। এই কলহের জেরে গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকেই সখিনার ওপর নির্যাতন চালায় সাইফুল ও তার তৃতীয় স্ত্রী সাবিনা। আজ সকালে সখিনাকে কৌশলে পানির বদলে বিষমিশ্রিত শরবত পান করান সাইফুল ও সাবিনা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সখিনাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দুপুরে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূর স্বামী সাইফুল ও সতীন সাবিনাকে আটক করা হয়েছে।

শিরোনাম